জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রচার প্রচারণার শেষ দিন আজ রাত ১২ টা। এরই মধ্যে শেষ দিনে গাজীপুর সদরের বড় বড় বেশ কয়েকটি মিছিল করে সাড়া জাগিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিরামহীন ভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী জেলা বিএনপির ১ নং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর লিফলেট নিয়ে হাজির হয়েছেন জনগণের দ্বারে দ্বারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি গাজীপুর-৩ সংসদীয় আসনের সদর উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তিনি সভা সমাবেশ আর মিছিল করে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছেন নেতাকর্মীদের মাঝে। তাঁর নেতৃত্বে প্রতিটি মিছিলেই তৈরি হয়েছে জনসমুদ্রে। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর পরিকল্পনা ও নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি এবং উপ-কমিটি গঠনের মাধ্যমে ডোর টু ডোর জনগণের কাছে গিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। প্রচারণাকালে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড, রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। উঠান বৈঠক, পথসভা ও ঘরোয়া আলোচনার মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলীয় এই নেতা দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচিত মুখ। জনগণের সুখ-দুঃখে পাশে থাকায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তার প্রচারণায় নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। যোগাযোগ করা হলে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাই দেশের মানুষের মুক্তির নতুন পথ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি আরো বলেন,গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ যে কারণে শুধু বিএনপি নেতাকর্মীরা নয় সাধারণ মানুষও অনেকে নিঃস্বার্থভাবে বাচ্চু ভাইয়ের চাই কাজ করছেন। তাই আমরা শতভাগ আশাবাদী বাচ্চু ভাই আগামী ১২ ফেব্রুয়ারি ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাল্লাহ।
মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরী
শেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী
প্রকাশিত হয়েছে-