এম এস জিলানী আখনজী,হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার জামে মসজিদে সদ্য প্রয়াত আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ২নং আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মমিন মেকানিক এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আমুরোড বাজার জামে মসজিদের পেশ ইমাম এ মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন।
বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ ইং || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
চুনারুঘাটের আমুরোড বাজার জামে মসজিদে আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা
প্রকাশিত হয়েছে-