বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ ইং || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমযান, ১৪৪৭ হিজরী

ত্রিশালে মনোনয়নপত্র চূড়ান্ত নয় জন প্রার্থী জমা দিলেন

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে নির্বাচনে অংশ নেয়ার জন্য ১২জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ৯জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন। এতে ৬ জন দলীয় প্রার্থী হিসেবে এবং ৩জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। যারা মনোনয়ন পত্র জমা দিলেন তারা হলেন, ডাঃ মো. মাহবুবুর রহমান লিটন (বিএনপি),মো. আছাদুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আনোয়ার সাদাত (স্বতন্ত্র),ইব্রাহীম খলিল উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),জহিরুল ইসলাম(জাতীয় পার্টী), মো. নজরুল ইসলাম (খেলাফত মজলিস),মো. জয়নাল আবেদীন (স্বতন্ত্র),আঃ কুদ্দুস (বাংলাদেশ খেলাফত মজলিস), আবুল মুনসুর (স্বতন্ত্র)। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।