শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। আটককৃত ওই নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। অভিযোগের আড়ালে তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন। এক পর্যায়ে থানায় কর্তব্যরত একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় সন্দেহ জাগে ডিউটি অফিসারের।পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে থাকা পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিবাহিত ও এক সন্তানের জননী।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *