আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে সুখের হাসি আর মনে বইছে উচ্ছ্বাস আর আনন্দ। প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের গফরগাঁওয়ে বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে কৃষক-কৃষানীদের মনে। প্রান্তিক কৃষকেরা ভোর থেকে ধান কেটে নিয়ে এসে আধুনিক যন্ত্র দিয়ে মাড়াই দিচ্ছেন।কেউ মাড়াইকৃত ক্ষেতের ফসল গোলায় তোলায় ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় না থাকায় বোরো উৎপাদনে বাম্পার ফলন পাওয়ার আশা করছেন কৃষকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০ শতাংশ ধান উত্তোলন করতে পেরেছেন কৃষকেরা। প্রাকৃতিক অবস্থা ভালো থাকলে অন্যান্য জমির ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে কৃষকেরা জানান। স্থানীয় এক কৃষক জানান,জানান, এ বছর বোরো ধানে বাম্পার ফলন হয়েছে, আমি প্রায় ১৩ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। কিন্তু শ্রমিক সংকটে থাকায় ৭০০-৮০০ টাকা রোজে ২ জন শ্রমিক ও পরিবারের সবাইকে নিয়ে ধান কেটে ফসল গোলায় তোলার চেষ্টা করছি। ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। সরকারী প্রনোদনা পেয়েছি। তবে দিনের অবস্থা ভাল থাকলে অন্যান্য জমির ধান কেটে ঘরে তুলতে পারব। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শুধুমাত্র ধান নয় কৃষকের অন্যান্য ফসলেরও বাম্পার ফলন হওয়ায় লাভের মুখ দেখার আশা করছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় কৃষকের আবাদ করা সবজিও বেশ ভালো উৎপাদিত হয়েছে। স্থানীয় একাধিক কৃষকের বক্তব্য অনুযায়ী বিগত বছর গুলো থেকে এবার ফলন অত্যান্ত ভালো হয়েছে।
বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ ইং || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
গফরগাঁওয়ে কৃষি ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে
প্রকাশিত হয়েছে-