শরিফুল ইসলাম:
প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন সবাই আতঙ্কিত এমন সময় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরে অজ্ঞাত রোগে মরছে গবাদি পশু।
এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,গুচ্ছ গ্রামের আব্দুল হাশেমের চারটি ছাগল, ভবানীপুর গ্রামের এক গৃহিণীর চারটি ছাগল, পাশের বাড়ির দুইটি, আরেক বাড়ির একটি ছাগল ও পার্শ্ববর্তী লুটিয়ার চালাও অনেক ছাগল মারা যায় এই অজ্ঞাত রোগে। এছাড়াও গৃহপালিত গরু,মুরগি এই রোগে আক্রান্ত হয়েছে।
জানা যায়, মৃত পশুর মৃত্যুর আগে ঠান্ডা ও ডায়রিয়া হয়েছিলো। এলাকাবাসীর ধারণা এটি কোনো ভাইরাস রোগ হতে পারে। চলমান লক ডাউনের কারণে কোনো ডাক্তার পাচ্ছে না বলেও তাদের অভিযোগ।
মৃত গবাদি পশু যেখানে সেখানে ফেলার কারণে দুুর্গন্ধ সৃষ্টি হচ্ছে গোটা গ্রামে
তাদের দাবি দ্রুত এই রোগের পরীক্ষা করে প্রতিষেধক দেয়া নয়তো মারা যাবে সকল গবাদি পশু।