মোবারক হোসেন রনি,গাজীপুর:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাসন মেট্টো থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিছ মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় বাসন মেট্টো থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিছ মন্ডল বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।তিনি বলেন, সেই সাথে গাজীপুর বাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন তিনি। তিনি আরো বলেন,গাজীপুর মহানগর বিএনপির অভিভাক ও সর্বস্তরের মানুষের নেতা গাজীপুর মহানগর বিএনপির সুযোগ্য ও সফল সাধারণ সম্পাদক জননেতা এম মঞ্জুরল করিম রনি ভাইয়েন নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধতার সাথে গণমানুষের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। তিনি পরিশেষে বার বার দেশের মানুষের ভোটে নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আনিসুর রহমান
প্রকাশিত হয়েছে-