রীনা আক্তার, গাজীপুর::পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গাজীপুরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমার প্রাণ প্রিয় গাজীপুর মহানগরসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। তিনি আরো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে, মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা যেনো আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করতে পারি। মহান আল্লাহ যেন আমাদের কে হেফাজত করেন। পরিশেষে তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক। ঈদ মোবারক।
মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ
প্রকাশিত হয়েছে-