হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল,ভালুকা,গফরগাঁও ও ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মৈত্রী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ) ২১ রমজান মৈত্রী প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, মৈত্রী প্রেসক্লাবের সভাপতিএসএম ফজলে রশীদ ও সাধারণ সম্পাদক দৈনিক জাগরণের মো. আবুল খায়ের। আরো উপস্থিত ছিলেন দৈনিক মাটি ও মানুষের সাংবাদিক মনির হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক দেশের কণ্ঠের সুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের চেতনা পত্রিকার মোঃ জুয়েল রানা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাদিম মাহমুদ,ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির নাজমুল হাসান জীবন, জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সাংবাদিক হানিফ আকন্দ,ঢাকা বাংলা ডট কমের সাদিকুর রহমান সজিব,আজকের বিজনেস বাংলাদেশের নুর উদ্দিন,প্রকৌশল সমাচারের আব্দুল হামিদ ও দৈনিক ভোরের দর্পণের শরিফুল ইসলাম সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত:ত্রিশাল,ভালুকা,গফরগাঁও ও ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় মৈত্রী প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকদের অধিকার নিয়ে বলিষ্ঠ ভূমিকা রেখে চলছেন সাংবাদিকদের এই সংগঠনটি। সকলের প্রত্যাশা নতুন কমিটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সাংবাদিকদের অধিকার।
মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
মৈত্রী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-