হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের কানিহারীর শীর্ষ সন্ত্রাসী ফারুকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে ত্রিশাল থানার চৌকশ এস.আই নাহিদ তাকে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার দুপুরে সন্ত্রাসী ফারুককে কোর্টে প্রেরণ করেন ত্রিশাল থানা পুলিশ। জানা যায় গত ১৪ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী ফারুক সহ তাঁর ক্যাডার বাহিনী সুমন মিয়া, নূরুল ইসলাম,সমর আলী,সিরাজ আলী,হারেজ আলী,মোজাম্মেল হক,মানিক মিয়া,হৃদয়, হুমায়ুন সহ আরো ৫/৬জন অজ্ঞাতরা মিলে হত্যা পরিকল্পনায় শরিফুল্লাহ্, সুরুজ মিয়া, সেকান্দর বাদশাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করেন। তিন জনকেই এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উক্ত হাসপাতালের ৮নং ওয়ার্ড সার্জারী বিভাগে ভর্তি করেন। তিন জনেরই মূমুর্ষ অবস্থায় রয়েছেন।এমতাবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি ত্রিশাল থানায় আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এলাকাবাসীর দাবী সন্ত্রাসী ফারুক গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়েছেন,তারা আরো বলেন অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ ইং || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ত্রিশালের কানিহারীর শীর্ষ সন্ত্রাসী ফারুক গ্রেফতার
প্রকাশিত হয়েছে-