হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: অপারেশন ডেভিল হান্টের অভিযানে ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা জাকির হোসেন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আহবায়ক রুবেল সরকারসহ ছয় জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের বাগান রাগামারা এলাকায় অভিযান চালিয়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বুচ্চু কে। অপরদিকে পৌর শহরের ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল পৌরশাখার আহবায়ক মোঃ রুবেল সরকার (৩৫) কে আটক করা হয়। অপরদিকে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৬ নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন (৪৩) কে। গত বছরের ২ সেপ্টেম্বর ত্রিশাল থানায় দায়ের করা একটি মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়। ত্রিশাল থানার মামলা নং ০৩, তাং – ০২/০৯/২০২৪। এছাড়াও সাজাপ্রাপ্ত সিআর আসামী সুমন মিয়া, মোঃ রুবেল মিয়া, ও সাজাপ্রাপ্ত জিআর মামলার আসামী মোঃ স্বপন মিয়া কে আটক করে আদালতে প্রেরণ করা হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চুসহ সিআর, জিআর মামলার ৬জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ ইং || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ত্রিশালে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে-