হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পুলিশ দিন দিন যথেষ্ট জনবান্ধন পুলিশে পরিণত হচ্ছে । জনসেবায় পুলিশের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী, আড্ডাবাজ ও মানবিক ছেলে-মেয়েগুলো দলেদলে এই বাহিনীতে যোগ দিচ্ছেন। সুতরাং পুলিশে গুণগত পরিবর্তন এখন সাদাচোখেও দৃশ্যমান, যদিও যথেষ্ট ব্যতিক্রম রয়েছে এবং ব্যতিক্রম সবসময় উদাহরণও নয়। আজ আপনি ৯৯৯ এ ফ্রি ডায়াল করলেই পুলিশ আপনার দরজায় গিয়ে হাজির হচ্ছে। আপনি গহীন অরণ্য বা মাঝ নদীতে কোনো সমস্যায় পড়ে শুধুমাত্র একটা কল করলেই আপনার পাশে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনাকালে পুলিশ তার ইতিহাসের সেরা মানবিক ও সাহসী গল্প রচনা করেছে। ময়মনসিংহের পাগলা থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও নিরাপদ শান্তির নগরী গঠনের লক্ষ্য নিয়ে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।সম্প্রতি তাঁর আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক কমিটি গঠন করে মাদক, দুর্নীতি, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে জনসচেতনতামূলক সভা, সমাবেশ করে সাধারণ জনতাকে ভীতিমুক্ত করতে প্রত্যন্ত অঞ্চলে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে পাগলা থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অপরাধ দমনের পাশাপাশি মাদক ও অপরাধের জগতের মূল হোতাদের আটক করে আইনের আওতায় এনে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। ময়মনসিংহের পাগলা থানায় ওসি ফেরদৌস আলমের যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চোরাচালান, গাজা, ইয়াবা ও মদ ব্যবসায়ীদের তালিকা করে ধারাবাহিকভাবে অভিযান করছেন মাদকের বিরুদ্ধে। সেই সাথে নিরলসভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন তিনি।সন্ত্রাসবাদ দমন, আলোচিত হত্যাকান্ডের আসামীদের দ্রুত আটক, অপরাধ নির্মুলে দ্রুততম কার্যকরী ব্যবস্থা গ্রহন, আইনের শাসন প্রতিষ্ঠা, অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানের পাশাপাশি সহ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর প্রশংসনীয় ও ব্যতিক্রমী সব সফল উদ্দ্যোগ। যা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ইতিমধ্যেই তিনি মিডিয়ায় প্রশংসনীয়।।পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, আপনারা আমাদের মাদক ও সন্ত্রাস থেকে শুরু করে যেকোনো অপরাধীর বিরুদ্ধে তথ্য দিন নির্ভয়ে, আইনি কাজে আমাদের সাহায্য করুণ। আমরা আপনাদের নাম ও ঠিকানা গোপন রাখবো।ওসি ফেরদৌস আলমের যোগদানের পর বদলে গেছে পাগলা থানার চিত্র।উন্নত হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির। ২৪’এর ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে ওসি ফেরদৌস আলমের উপর প্রত্যাশাও খুব বেশি বিপ্লবী ছাত্র জনতার।
বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ ইং || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি ফেরদৌস আলম
প্রকাশিত হয়েছে-