বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ ইং || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজতজয়ন্তী উদযাপন

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: মানবসেবার মহান ব্রত নিয়ে পথচলার ২৫ তম বর্ষের পদার্পণ উপলক্ষ্যে ময়মনসিংহে মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে।শুক্রবার (৩রা জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় রজতজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক সরকার। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর ময়মনসিংহ আঞ্চলিক নির্বাহী পরিষদ সভাপতি মো. মিজানুর রহমান। মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী আজগর মাস্টার, বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি, গাজীপুর জেলার সভাপতি ও বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল সভাপতি ডাঃ আবুল কাশেম আজাদ
,মো. আনোয়ার হোসেন হানু,মো. ফজলুল হক মন্ডল,মো. আনোয়ার হোসেন,মীর মাযহারুল ইসলাম,মো. মকবুল হোসেন,মো. গোলাম আব্বাছ বাবুল,মো. আমিনুল ইসলাম,সেবা মেডিক্যাল হল এর ব্যবস্থাপনা পরিচালক ও মাওলানা আব্দুল ওয়াহেদ খাদেমুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বারী,ময়মনসিংহ জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী দিলদার আলী প্রমূখ।এসময় বক্তারা বলেন,মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে দীর্ঘ ২৫ বছর যাবত সেবা দিয়ে যাচ্ছে আগামী সময়ও এদেশের মানুষের পাশে থাকবে মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ। তারা মানব সেবায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।