শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

গণস্বাস্থ্যের কিটের স্যাম্পল হস্তান্তর স্থগিত

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক |

গণস্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্ভাবন করা কিটের নমুনা হস্তান্তর স্থগিত করা হয়েছে।  আগামীকাল শনিবার সরকারকে হস্তান্তর করার কথা ছিল।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  নতুন হস্তান্তরের তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ও কোভিট ১৯ ডট ব্লট এর প্রকল্প কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।