শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

সাংবাদিক মোবারক হোসেন রনি’র জন্মদিন উৎযাপন 

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান, ভাওয়াল সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য এশিয়ান টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি সময়ের সাহসী সাংবাদিক মো. মোবারক হোসেন রনির ৩৬ তম জন্মদিন উৎযাপিত হয়েছে। গত ২১ শে ডিসেম্বর রশনিবার জয়দেবপুরের ইকবাল কুটিতে জমকালো অনুষ্ঠানে মাধ্যমে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত কাগজের সম্পাদক ও প্রকাশক কলামিস্ট হাফিজুর রহমান, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান,বাংলাদেশ মানব কল্যাণ এসোসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক গাজী মামুন,দৈনিক কন্ঠ বানী পত্রিকার সম্পাদক জানে আলম, মো. ফিরোজ লাভলু, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাইউল খান,দপ্তর সম্পাদক সোলাইমান হোসেন রাজু,আব্দুর রশিদসহ গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেলের সুনামধন্য সাংবাদিক সহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। জন্মদিন উপলক্ষে মো. মোবারক হোসেন রনি শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে ফোনে মেসেঞ্জারে ফেইসবুকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে মো. মোবারক হোসেন রনির অতীত বর্তমানের নানা কথা তুলে ধরে সকলে মঙ্গল কামনা করেন। বক্তারা বলেন,মো. মোবারক হোসেন রনি একজন সাদা মনের মানুষ, তার ভিতর নাই কোন অহংকার, সাংবাদিকদের বিপদে সব সময় এগিয়ে আসে এবং মানুষের উপকার করার চেষ্টা করে সব সময়, তার বন্ধু বান্ধবের মুখে আমি সব সময় প্রশংসা শুনি, আমি তার এই জম্মদিনে দোয়া করি তিনি আরো বড় হউক তার মত মানুষ প্রতিটি সমাজে দরকার আল্লাহ তায়ালা যেন সব সময় সুস্থ ও সুন্দর জীবন দান করে আমিন। তারা আরো বলেন মো. মোবারক হোসেন রনির সম্পর্কে বেশি কিছু বলতে চাইনা তিনি আসলে একজন সৎ সাহসী মানুষ,তার ভিতর নেই কোন অহংকার হিংসা মুক্ত জীবন অতিবাহিত করে গেছে। আগামী দিনগুলোর জন্য রইলো দোয়া ও ভালোবাসা। মো. মোবারক হোসেন রনি জানান, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবার সাথে মিলে মিশে কাজ করে যেতে পারি। তিনি সৎ নির্ভীক সাংবাদিকতা করতে সকলের সহযোগীতা কামনা করেন।