নিজস্ব প্রতিবেদক, ঢাকা::গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ১৯৮৯ সনে যেসব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালীগঞ্জের সিকাল্ব রিসোর্ট এন্ড কনভেনশন হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের পর শুরু হয় জাতীয় সঙ্গীত। এরপর মৃত সহপাঠীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
মোঃ জিয়াউল বাসার, সাইফুল ইসলাম ও লিপি রানী ঘোষের সঞ্চালনায় এবং মিলনমেলা কনভেনার কমিটির আহবায়ক বেগম উম্মে সালমা শিল্পীর সভাপতিত্বে মিলনমেলার উদ্বোধন করেন সদস্য সচিব ফরিদ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ভাইস প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ শরীফ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান, কালীগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নাঈম হাসান বাবুল, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার নূরে তাসনিম উর্মি। অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মোঃ ইব্রাহিম প্রধান, জাহাঙ্গীর কবির, সাব্বির আহমেদ দিপু, দেওয়ান মইনুল ইসলাম সুমন, মোসাঃ হিলি খানম, কাজী সবুজ, মনিরুল সবুজ, শাহ আলম, কাজী নিজাম, মেহেদী হাসান, মাসুদ দেওয়ান, রূপালী, আজিজুর রহমান, শাকিল খান, নির্মল চৌধুরী, রেশমা, মশিউর লিটন, লায়লা, খন্দকার ফখরুল ইসলাম বাদল, মোঃ সানাউল্লাহ, তানবীর, রশিদ, জুয়েল, শীতল, সীমা, মাকসুদেল হোসেন খান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, মিলন মেলার ভূয়সি প্রশংসা করেন। তারা বলেন, এই ধরনের মিলনমেলা পরস্পরের মধ্যে মতের আদান-প্রদান ও সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। বক্তারা সামাজিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য শিগগির একটি সংগঠন করে সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু করার তাগিদ দেন। জমকালো এ আয়োজন সফল করে তুলতে কোন কিছুরই কমতি ছিল না। ছিল মুখরোচক খাবার, চমৎকার গিফট হ্যাম্পার, অপূর্ব সঙ্গীত সন্ধ্যা এবং সর্বশেষ লোভনীয় লাকী কুপন ড্র। মিলন মেলা উপলক্ষে আয়োজক কমিটি প্রকাশ করে একটি আকর্ষণীয় তথ্য নির্ভর স্বরণীকা। ঐ স্বরণীকায় অনুষ্ঠানের সফলতা কামনা করে বাণী প্রদান করেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। দীর্ঘ ৩৫ বছর পর সহপাঠীদের এই মিলনমেলা ছিল আবেগ, আনন্দে ভরপুর। ছিল তারুণ্য ও স্মৃতি জাগানিয়া উচ্ছ্বাসে পরিপূর্ণ।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের শিক্ষার্থীদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে-