শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ত্রিশালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ত্রিশাল উপজেলার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির রামপুরস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব কাঞ্চনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. আনিছুজ্জামান মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল আউয়াল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. জিয়াউল হাসান জামিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. আব্দুল মতিন প্রমূখ।সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বসে নেই এখনো তারা ষড়যন্ত্র করছে। আগামী সংসদ নির্বাচনে দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এ আসন থেকে বিএনপির ধানের শীর্ষ প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিৎ করতে হবে।