শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ত্রিশালে ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সরকারি নজরুল কলেজ গেইট সংলগ্ন রাস্তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, সহকারি পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ওসি মনসুর আহাম্মদ, টিআই গোলম মাওলা, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, ছাত্র প্রতিনিধি ইঞ্জিয়ার জিহাদ চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা ট্রাফিক পুলিশকে সহায়তা ও সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।