হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: শুকতারা সংঘের নাট্য সম্পাদক আসাদুজ্জামান আসাদ ত্রিশাল দলিল লিখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। রোববার(২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় শুকতারা সংগঠন কার্যালয়ে আসাদুজ্জামান আসাদ এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ্ আল মাসুদ শিহাব,সাধারণ সম্পাদক রমজান আলী রবিন,নাজমুল হাসান জীবন,সাংবাদিক হানিফ আকন্দ সহ সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শুকতারা সংঘের সভা শেষে সকলেই শুকতারা সংঘের নাট্য সম্পাদক ত্রিশাল দলিল লিখক সমিতির নবনির্বাচিত কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদকে অভিবাদন জানান।এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আসাদুজ্জামান আসাদ একজন নিবেদিত ও সাংগঠনিক মানুষ। তিনি সমাজ ও রাষ্ট্রের জন্য সর্বদা নিবেদিত। মানুষের কল্যাণে তিনি কাজ করছেন বলেও মানুষ তাঁকে এতো ভালোবাসেন। ত্রিশাল দলিল লিখক সমিতিতে তাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করায় দলিল লিখক সমিতির সদস্যদের ধন্যবাদ জানান শুকতারা সংঘের সদস্যরা। এসময় আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পালনে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
শুকতারা সংঘের নাট্য সম্পাদক আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে-