শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

শ্রীপুরে শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আবু হুরায়রা, গাজীপুর:: গাজীপুরে অবস্থানরত দিরাই-শাল্লার শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) বিকাল ৩ টায় গাজীপুরের শ্রীপুরে স্থানীয় আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম। সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সুনামগঞ্জের হাওর পাড়ের অনেক মানুষ জীবিকার তাগিদে গাজীপুরে বসবাস করছেন। মতবিনিময় সভায় দিরাই-শাল্লার অনেক শ্রমজীবী মানুষ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।