ইমরান হক,গাজীপুর:: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১০ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজারে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,দেশে আর কোন অপশক্তি কে মাথা তুলে দাঁড়িয়ে উঠতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট সরকার তাদের দোসর ও তার দলের কোন ব্যক্তি কে আর কোন ষড়যন্ত্রমূলক কাজ করে দেশে কোন অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে দেওয়া যাবে না। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক( দপ্তরের সম্পাদক এর দায়িত্ব প্রাপ্ত) ও ভাওয়ালগড় ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক,গাজীপুর সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,ভাওয়ালগড় ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন সহ গাজীপুর জেলা ও সদর উপজেলার বিএনপি’র সবস্তরের নেতা কর্মী ও সাধারন জনগণ।আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক গতিশীলতা প্রত্যাশা করে ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং আগমীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সামনে এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রত্যাশা করেন।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর উপজেলায় র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে-