হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল সাখুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় আখরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাখুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা। সাখুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল,আব্দুল আউয়াল ফরাজি, আব্দুল মতিন, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন প্রমুখ।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ত্রিশালে সাখুয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-