হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে ত্রিশাল গো-হাটা ময়দানে দিনব্যাপী ফ্রি এ মেডিকেল ক্যাম্প বসানো হয়। এলাকার দরিদ্ররা এখান থেকে চিকিৎসা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সুখে,দুঃখে আমরা সবসময় সাধারণ জনগণের পাশে আছি। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। যেখানে কোন বৈষম্য থাকবে না। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এলাকার সুবিধা ও চিকিৎসাবঞ্চিত জনসাধারণের সেবা প্রদানে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবনেতা মাহফুজুর রহমান কবির জানান, মেডিকেল ক্যাম্পে গাইনি,অর্থোপিডিক্স, ডেন্টাল,চক্ষু ও মেডিসিন বিভাগের ৬জন অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন।এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ (দঃ) যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, , জিয়া সাইবার ফোর্সের সভাপতি রোকনুজ্জামান সরকার রাহাত, যুবনেতা গোলাম মোস্তফা, যুবনেতা জিয়াউর,আবু সাঈদ,হারুন অর রশিদ ,রাজীব আহমেদ মোল্লা,নয়ন সুজন,আরমান বেপারি প্রমুখ।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে-