জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি ইমরান সরকার সভাপতি ও কায়সার আহমেদ সরকার সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের গাজীপুর জেলার সভাপতি মো. সোলাইমান এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রাকিবুল হাসান নকিব ও তাসরিফ আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক তাবিবুর রহমান খাঁন রিহাদ,নোমান সরদার,মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ও মো. মাকসুদুল ইসলাম মিরাজ,দপ্তর সম্পাদক রায়হান হোসেন,উপ-দপ্তর সম্পাদক ইমদাদুল হক ইমন,অর্থ সম্পাদক রাসেল আহমেদ হৃদয়,সহ অর্থ সম্পাদক মারুফ হাসান আবির,প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম রিফাত এবং সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়া সদস্যরা হলেন রাকিব হোসেন,মো. সোহেল রানা,নাহিদ হাসান জয়, রাকিব হাসান পড়স,শাহরিয়ার হাসান হৃদয়।আগামী (১৫) দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়। এই প্রসঙ্গে গাজীপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমরান সরকার বলেন,আমরা আমাদের নেতা এই সময়ের জনপ্রিয় তুখোর ছাত্রনেতা থেকে যিনি জননেতা হয়েছেন সেই জননেতা ভিপি নুরুল হক নূরের সার্বিক দিক নির্দেশনা মেনে দেশের মানুষের জন্য ছাত্রদের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া চেয়েছেন।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ছাত্র অধিকার পরিষদের গাজীপুর সদর উপজেলার সভাপতি ইমরান সাধারণ সম্পাদক কায়সার
প্রকাশিত হয়েছে-