শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

রসুলপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রসুলপুরের কাউয়াকুরি বাজারে বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রসুলপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জুনাইদ সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ সাদেক,সাবেক ছাত্র নেতা মামুন মাস্টার,গফরগাঁও উপজেলা জিয়া প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক আয়মান ছাদিক,ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ্,যুবদলের সভাপতি প্রার্থী কবির খান সহ যুবদল,ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক, ডাঃ মোফাখখারুল ইসলাম রানার নির্দেশে কাজ করে যাচ্ছি, তিনি একজন ভালো মানুষ তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তার নির্দেশক্রমে গফরগাঁও যুবদল রাজপথে রয়েছি। তিনি সংসদ সদস্য হলে গফরগাঁও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় বক্তারা আরো বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদল সর্বদা মাঠে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। বিএনপি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে যা এদেশের মানুষ বার বার প্রমাণ দিয়েছে।