হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার উদ্যোগে সিরাতুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর মাও. আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী। ত্রিশাল পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহরান সালেহীনের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম,সহকারী সেক্রেটারি মাও. কামরুজ্জামান শাকিল, উপজেলা জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক মাও. সানাউল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক, গোলাম মোস্তফা,প্রমুখ।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সিরাতুন্নবী(সাঃ) উপলক্ষে ত্রিশাল পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা
প্রকাশিত হয়েছে-