শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসল্লীদের এগিয়ে আসার অনুরোধ

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের ত্রিশালে  আমিরাবাড়ী ইউনিয়নের টেকপাড়া চরখীবাড়ী এলাকায় অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদ। এলাকার ধর্মপ্রাণ মুসলানদের উদ্দ্যেগে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় বাইতুল ফালাহ জামে মসজিদ। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় মানুষের ইবাদত করা সহজ হয়ে উঠে। কিন্তু সময়ের পরিবর্তনে বেড়েছে ইবাদত করা মুসল্লীদের সংখ্যা। এজন্য মসজিদে জায়গা সংকলন না হওয়ায় মসজিদ বড় করার প্রয়োজন হয়। এজন্য স্থানীয় মুসল্লি, পরিচালনা কমিটির সহযোগীতায় অনেকটা সংস্কার করা সম্ভব হলেও বর্তমানে অনেকটা আটকে আছে ত্রিশালে অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নয়ন কাজ। মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮) এবিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে বলেন,বাইতুল ফালাহ জামে মসজিদ অনেক দিন আগের করা। আমরা শুক্রবার আসলে দেখা যায় অধিকাংশ মুসল্লি বাইরে সালাত আদায় করেন। আমরা মহান আল্লাহ তালার ভরসায় মসজিদের উন্নয়ন কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি এলাকার মানুষদের অর্থায়নে নিচের কাজ মোটামুটি শেষ করেছি। এখন অর্থের জন্য মসজিদের বাকী উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। তাই দেশ ও দেশের বাইরের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি অনুরোধ করবো আপনারা আমাদের মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান করবেন। মসজিদের ইসলামী ব্যাংকের একাউন্ট নম্বর:চরখীবাড়ী  টেকপাড়া জামে মসজিদ একাউন্ট নম্বর: ২০৫০৩৪৫০২০২০৮২৮০১ বিকাশ(পার্সোনাল) : ০১৭১৬ ২৯০৪৮৫ সার্বিক যোগাযোগ- ০১৭১৬ ২৯০৪৮৫(সভাপতি), ০১৬১৮৩৩৯৩৬৭(ইমাম)