আবু হুরায়রা,গাজীপুর:: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে অবস্থিত বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শাখা কার্যালয় থেকে এই চারা বিতরণ করা হয়। ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ী) উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুল হাসান,বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়ের উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) কৃষিবিদ মো. মজিবুর রহমান,বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) টিম-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এফ. এম আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. শাহাদৎ হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ,প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল,কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া, কমিউনিটি হেলথ অফিসার রিনা আক্তার সহ শাখার কর্মকর্তা কর্মচারীরা সহ উপকারভোগী ও সাধারণ মানুষ। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ফলদ চারা বিতরণের ৯০০ উপকারভোগীর মধ্যে ১৮০০ চারা গুলোর মধ্যে ৯০০ লিচু ৯০০ মাল্টার চারা বিতরণ করা হয়।সংগঠনটির পক্ষ থেকে বক্তারা বলেন,এসময় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কৃষি উন্নয়ন, প্রাণি সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়নমূলক কার্যাবলী উপকারভোগীদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।এছাড়াও ফলদ বৃক্ষ রোপণ, পরিচর্যা ও এর উপকার সম্পর্কে বিস্তারিত সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন বক্তারা।
শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
গাজীপুরে বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে ৯০০ উপকারভোগীর মধ্যে ১৮০০ ফলদ চারা বিতরণ
প্রকাশিত হয়েছে-