শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও এ বাংলাদেশ শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভূঁইয়া) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভূঁইয়া) গফরগাঁও উপজেলা শাখার উদ্দ্যোগে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস.এম. মোমতাজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল মজিদ। এছাড়াও শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন।