শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

রসুলপুরে সাহিত্য আড্ডা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরে সাহিত্য আড্ডা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রসুলপুর গণপাঠগার এর উদ্দ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ১১ টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায়। রসুলপুর গণপাঠাগারের সাধারণ সম্পাদক মামুন বিন হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুল আলম।অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন কবি,কথাসাহিত্যিক ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিকড় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ রাজা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তকলা একাডেমির প্রকাশক আব্দুল্যাহ আল মাহদী ও বিশেষ আকর্ষণ ছিলেন চলচ্চিত্র পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লিহাজ পাঠান ও এর সার্বিক তত্ত্বাবধান করেন রসুলপুর গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক হৃদয় হাসান মোস্তাফিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক রুহুল আমিন,কবি ও সাহিত্যিক হানিফ,সাংবাদিক আরিফ,কবি ও সাহিত্যিক মাশরাফি, কবি ও সাহিত্যিক শাহজালাল সুজন,কবি ও সাহিত্যিক রুমান মিয়া,কবি ও সাহিত্যিক নাদিম মাহমুদ,রসুলপুর গণপাঠাগারের উপদেষ্টা রাসেল খান,কবি ও সাহিত্যিক ইহতিশামুল হক জাওয়াদ,কবি ও সাহিত্যিক মাহিন মুর্তাজা প্রমূখ। পরে গুণিজনদের সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রবীণ-নবীন সাহিত্যিকদের মধ্যে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা হয়।