বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ত্রিশালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::১৫ ই আগষ্ট বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার বিচারে দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার বিজয়োল্লাসের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ জায়গায়, সংখ্যা লঘুর উপর দুষ্কৃতকারীদের হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট রুখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি।ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসিরদের বিচারের দাবিতে ত্রিশাল উপজেলার পৌর,ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি বিএনপির অস্থায়ী কার্যালয় এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড বাজার প্রদক্ষিণ করে সরকারি নজরুল কলেজ এর সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।উক্ত অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, আমরা তোমাদের ভুলব না শহিদ আবু সাইদ থেকে শুরু করে শহিদ মুগ্ধ পর্যন্ত যারা এদেশে শহিদ হয়েছে। ভুলবে না এই বাংলাদেশের জনগণ, ৫০ বছর আগের শোক একটা গৃহীত শোক,একটা জাতি গোষ্ঠীর শোক, আমরা জলজন্তু লাশের মধ্যো দাড়িয়ে আছি এই বাংলাদেশের মানুষের উপর এই শোক জোড় করে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা ও এদেশের মানুষ মানি না মানব না। কারণ নিজের মৃত বাবার শোক এদেশের গ্রাম গঞ্জের মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাই।শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির জনক, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নায়ক, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার ডাক গিয়েছিলে।জাতির পিতা, ও বঙ্গবন্ধু কি ভাবে যে সংসদে আইন পাস হয়েছে এনামে ডাকতে হবে, এই বৈষম্য। ছাত্র আন্দোলনের ছাত্রদের কে গুলি করলো আর ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল আমরা কিন্তু জানি পলাতক খুনি হাসিনা, তার সন্ত্রাসী দলের লোক দিয়ে গোপাল গঞ্জে আমাদের দেশ প্রেমিক সেনা বাহিনীর উপর হামলা চালায় গাড়ি পুড়িয়ে ও অস্র লুট করে নিয়ে যায়,কিন্তু গোপাল গঞ্জ এক দিন এদেশের বাংলার মানচিত্র থেকে মুছে দিবে বাংলার জনগণ, এসকে সিনহার মত লোক দিয়ে নিরপরাধ মানুষদের নির্বিচারে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে মাড়া হয়েছে আজ আল্লাহর তরফ থেকে গজব নেমেএসেছে, এবং অন্যায় জুলুমের বিচার করার হকুম এসেছে। যে এই সৈরাচার খুনি হাসিনাহ সহ প্রতিটা রাগবোয়ালদের আইনের আওতায় কাঠগড়ায় এনে বিচার করা হবে আমরা গণতান্তিক বিশ্বাসি করি আমরা মানুষের উপর জুলুম অত্যাচার চাই না প্রতিটা মানুষ যেন তার গনতান্ত্রিক ন্যায্য অধিকার পাই।দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই আমরা চালিয়ে যাব। এখনও সামনে অনেক পথ বাকি আমাদের গণতন্ত্রের মহীয়সী নারী যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যু শয্যায় থেকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, সেই তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছে এখন তাকে দেশে ফিরিয়ে এনে গনতন্ত্র পুর্ণ প্রতিষ্ঠা করব এটাই আমাদের প্রত্যাশা।উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আনিস মীর্দা,আব্দুল আউয়াল ফরাজি,আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ও বিভিন্ন অংগসমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ত্রিশাল, উপজেলায়।