এম. রাসেল আহমদ,কুলাউড়া প্রতিনিধি::বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে অভিনন্দন. ও হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।শনিবার (১০ আগস্ট)রবিরবাজারে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ জাসদ এর উদ্যোগে সন্ধ্যা ৭ টায় এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। আরো বক্তব্য দেন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সিপিবি নেতা আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক নেতা আব্দুল খালিক জিলা, সিপিবি নেতা কৃপাময় শীল, মোবারক হোসেন, মশরফ আলী, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন শাখার নেতা কামরুল হোসেন প্রমুখ সহ সিপিবি ও বাংলাদেশ জাসদ পৃথিমপাশা, রাউৎগাঁও ও কর্মধা ইউনিয়নের নেতৃবৃন্দ।সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
কুলাউড়ায় ছাত্র গণআন্দোলনের বিজয়কে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও মিছিল
প্রকাশিত হয়েছে-