বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বকশীগঞ্জে দোয়া ও মিলাদ

প্রকাশিত হয়েছে-

ইমরান হোসেন,জামালপুর থেকে::সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় করে জামালপুরের বকশীগঞ্জে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) জামালপুর বকশীগঞ্জ মেরুরচর শেখের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগীতা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।মো. হামিদুর রহমানের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ৬ নং ওয়ার্ড মেম্বার মো. মনজুরুল হক, মোহাম্মদ সারওয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মোহাম্মদ  তারেক মিয়া,মোহাম্মদ রাজিব মিয়া, সাকিবুল ইসলাম সবুজ সহ আরো অনেকে।এ সময় বক্তারা বক্তব্য বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে এবং গণতন্ত্রের পথ সুগম হয়েছে । এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।বক্তারা আরোও বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গত ৫ আগষ্ট  আমরা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।