বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

সাংবাদিকদের নির্বিচারে গুলি করে হত্যা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার প্রমাণ বহন করে-সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: সাংবাদিকরা জাতির বিবেক,তাঁরা কোন সরকারের প্রতিপক্ষ নয় বরং তাঁদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে সরকার যে নিজেদের মেরুদণ্ড ভেঙ্গে ফেলেছিলো তারই প্রমাণ বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় সভাপতি,গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিক। শুক্রবার(৯ আগস্ট) বিকালে গাজীপুর সদর প্রেসক্লাবের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিকসহ অন্যান্যদের আত্নার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক বলেন,সাংবাদিকরা নিরপেক্ষ। সাংবাদিকরা কোনও পক্ষের হয়ে কাজ করে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা দেয়া প্রয়োজন। পেশাগত কাজের সময় সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।কেউ কেউ যদি মিথ্যা কিছু প্রচার করে তবে তাদের জন্য দেশের প্রচলিত আইন সহ বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে বিশ্লেষণে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাঁদের তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। নির্বিচারে গুলি করে অনেক সাংবাদিককে শহীদ করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।  তিনি শহীদ ও আহত সাংবাদিকদের উপর সকল নির্যাতনের বিচার দাবি করে রাষ্ট্রকে ক্ষতি পূরণ ও সর্বোচ্চ শাস্তির কথা বলেন। এছাড়াও  স্বাধীন সাংবাদিকতার অন্তরায় সকল কালা আইন বাতিলের সাথে সাথে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এছাড়াও তিনি রাষ্ট্রের কাছে দাবি করে বলেন, অনতিবিলম্বে দিগন্ত টিভি,ইসলামিক টিভি,আমার দেশ,নয়া দিগন্ত সহ সকল গণমাধ্যম খুলে দিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশ,কলামিস্ট হাফিজুর রহমান,সহ-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,মহিলা বিষয়ক সম্পাদক এলিজা পারভীন লিজা,সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান, হোসেন,সাংবাদিক সেলিম রেজা,সাংবাদিক ইতি,দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সাংবাদিক আল আমিন রতন, সাংবাদিক আইয়ূব প্রমূখ।