জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: গাজীপুর সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজারে হাজারো নেতাকর্মী এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবদীন রিজভীর সঞ্চালনায় বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার,গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম সিনহা, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ মোল্লা, শহীদুল্লাহ কাজী, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন, গাজীপুর সদর উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন বিএনপি নেতা মিজানুর রহমার ফকির ও বিএনপি নেতা মোতালিব হাজী সহ অন্যান্যরা।
এসময় বক্তারা আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন। সেই সাথে সকলকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে দেশ পূর্ণগঠনের আহ্বান জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার কথাও বলা হয় আলোচনা সভা থেকে।
বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ভবানীপুরে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে-