হানিফ আকন্দ,(ত্রিশাল) ময়মনসিংহ প্রতিনিধি:: ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় কবির শৈশবস্মৃতি বিজড়িত দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২১মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচীর (নজরুল বইমেলাসহ) উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল,ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি। নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ ইং || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমযান, ১৪৪৭ হিজরী
আজ ত্রিশালে শুরু হলো ৩দিন ব্যাপী নজরুল জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে-