বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ত্রিশালে কুর্শ্বানগর যুব সমাজের উদ্দ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত:বিজয়ী টানবড়গাঁও একাদশ

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ময়মনসিংহের ত্রিশাল, ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন, ৮ নং ওয়ার্ডে, অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা। ময়মনসিংহের, ত্রিশাল, ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন, ৮ নং ওয়ার্ডের, কুর্শ্বানগর যুব সমাজের উদ্দ্যোগে, এসো যুবক মাঠে লড়ি, মাদক ছেড়ে খেলা করি, এই স্লোগানে, হাডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে কুর্শ্বানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে লুসাইবাড়ী মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। খেলায় কুর্শ্বানগর একাদশ বনাম টানবড়গাঁও একাদশ অংশগ্রহণ করেন। এতে টানবড়গাঁও একাদশ বিজয়ী হয়। খেলাটিতে পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার ছিল ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার ছিল একটি খাসি। খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ভীড় জমান কুর্শ্বানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। খেলায় বাড়তি আনন্দ যোগান খেলোয়াড়দের অসাধারণ কৌশল। এমন প্রতিযোগিতা আরো চান স্থানীয়রা। তাই খেলা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় মুরব্বীরা।