বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ময়মনসিংহে অসহায়দের মধ্যে ছাত্রলীগ নেতা সবুজের ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। সেটাকে বৃদ্ধি করে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। ময়মনসিংহের নান্দাইলের এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজ।

শনিবার (৪ ঠা এপ্রিল ) বিকাল ৪ টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাকচর গ্রামসহ বেশ কিছু এলাকায় ১০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। আমরা ছাত্রলীগ সেই কথা মাথায় রেখেই এগিয়ে যাই। আপনারা সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন।

গুজবে কান না দেয়ার অনুরোধ করে সবুজ বলেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

এই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।