শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

জনগণের জন্য নিরলস কাজ করা বার বার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান রুমা খানম কে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান ত্রিশালবাসী

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়া ত্রিশাল উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাহমুদা খানম রুমা কে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর’ই এলাকার স্থানীয় জনগণ।
সরেজমিনে এলাকার মানুষ জানান, তিনি এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ তিনি। যার ফলে উপজেলাবাসী তাকে বিপুল ভোটে  মহিলা ভাইস -চেয়ারম্যান নির্বাচিত করেছেন। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন তিনি। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাঁকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে, দলীয় সভানেত্রী, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং উপজেলা ভাইস- চেয়ারম্যান হিসেবে ভিশন ২১ ও ৪১ তৃণমূলে বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে একজন ক্ষুদ্র অংশিদার হয়ে সক্রিয়ভাবে জড়িত থেকে কাজ করে চলেছেন।

ত্রিশাল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহমুদা খানম রুমা উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে উপজেলার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি ত্রিশাল উপজেলা ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম এডভোকেট হামিদ খান সাহেবের মেয়ে। ত্রিশাল উপজেলা পরিষদ এর বারবার নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক  সদস্য, ত্রিশাল উপজেলা যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক, সময়োপযোগী ও কর্মীবান্ধব নেত্রী মোছাঃ মাহমুদা খানম রুমা।
ত্রিশালের সাধারণ মানুষের দাবি কর্মীবান্ধব এই নেত্রীকে তারা দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান।  তাদের প্রত্যাশা মোছাঃ মাহমুদা খানম রুমা সংরক্ষিত মহিলা এমপি হলে ত্রিশালের উন্নয়ন ত্বরান্বিত হবে।