হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশাল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিনকে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
রোববার (২৮ জানুয়ারি) ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলে তারা এই দাবি জানান।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, জননেতা আবুল কালাম মোঃ শামছুদ্দিন একদিনে হয়নি, তিনি ছিলেন ছাত্রনেতা এরপর ছিলেন যুবনেতা।৪২ বছরের রাজনৈতিক জীবনে তিনি শুধু মানুষকে দিয়েই গেছেন। ত্রিশালে আওয়ামীলীগকে সুসংগতি করার পিছনে তাঁর অবদান অনেক বেশি।
আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের পক্ষ থেকে নেতারা বলেন,আগামী উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী না দিলেও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি: হিসেবে আবুল কালাম মোঃ শামছুদ্দিন যদি প্রার্থী হন তবে সর্বস্তরের আওয়ামীলীগ নেতাকর্মীরা তাঁর পক্ষ হয়ে কাজ করবেন।
পাশাপাশি তাঁকে বিজয়ী করে ঘরে ফিরবেন। তারা আরো বলেন,আবুল কালাম মোঃ শামছুদ্দিন স্বচ্ছ নেতা, জনপ্রিয় নেতা। তিনি সাধারণ মানুষের ভাষা বুঝেন।
তৃণমূলের জনপ্রিয় এই নেতা যদি ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান হয় তবে ত্রিশাল উপজেলা আরো স্মার্ট ও উন্নত হবে।সভায় ত্রিশাল উপজেলা,আমিরাবাড়ী ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।