বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মালেক মোক্তার

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: গাজীপুর-১ আসন থেকে বার বার নির্বাচিত এমপি,বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী,গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মালেক মোক্তার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে একগুচ্ছ রক্তিম লাল গোলাপের ফুলের তোড়া দিয়ে তাঁকে এই শুভেচ্ছা প্রদান করেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মালেক মোক্তার।
এই বিষয়ে মালেক মোক্তার বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র যোদ্ধা ১৯ শে মার্চের মহানায়ক আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আ ক ম মোজাম্মেল হক এমপি কে আবারো মন্ত্রীসভার সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গাজীপুর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা।  আ ক ম মোজাম্মেল হক আওয়ামীলীগের রাজনীতির এক বটবৃক্ষ তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের সফল সভাপতি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।