হানিফ আকন্দ,ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি::সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দ্বাদশ পার্লামেন্টের মন্ত্রী সভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি, ত্রিশাল ময়মনসিংহ আওয়ামীলীগের সংগ্রামী বর্ষিয়ান নেতা আবুল কালাম মোঃ শামছুদ্দিন।
বুধবার(১৭ জানুয়ারি) ঢাকায় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ওবাইদুল কাদের কে এই ফুলের শুভেচ্ছা জানান ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন।
এসময় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সফল সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন বলেন,জননেতা ওবাইদুল কাদের একজন সফল মন্ত্রী ও আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক।
তাঁকে পুনরায় মন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট।উন্নত দেশের কাতারে মাথা উঁচু করে বাচবে বাংলাদেশের মানুষ আর এর জন্যই দিনরাত নিরলস কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি সকল বাধা উপেক্ষা করে জনগণকে শক্তি হিসেবে সাথে নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।