বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

নতুন নেতৃত্ব চায় ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের কমিটি চান তৃণমূলের আওয়ামীলীগ নেতারা।

সাংবাদিকদের সাথে অনেকেই তৃণমূলের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এমন কথা জানিয়েছেন।তারা জানান,সামনে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন গুলোতে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড মাঠকর্মী নতুন কমিটি গঠন করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

এতে করে সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ আরো চাঙ্গা হবে বলে জানান।তাছাড়া বিএনপি জামায়াতের অপতৎপরতা রোধ করতে তৃণমূলে আওয়ামী লীগ কে আরো শক্তিশালী হবার যে নির্দেশনা দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নে নতুন নেতৃত্বের বিকল্প নেই বলেও দাবি করেছেন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দরা।

তাঁরা বলেন ত্রিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেছেন ১৫ দিনের মধ্যে এসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবেন ঘোষণা দিয়েছেন।

এখনো তার কোন কার্যতৎপরতা দেখা যাচ্ছে না বলে তৃনমূলের আওয়ামীলীগ নেতাকর্মীরা হতাশ।তারা আরো বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বাধা মোকাবিলা করা সম্ভব।