বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

বাংলাদেশ আওয়ামীলীগের হাত ধরেই উন্নত ও স্মার্ট হবে বাংলাদেশ- আশরাফুল ইসলাম মন্ডল

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামীলীগের হাত ধরেই বাংলাদেশ উন্নত ও স্মার্ট হবে বলে মন্তব্য করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাবেক উপজেলা পরিষদ সফল ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল । প্রথমেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগ কে সরকার গঠন করতে দেয়ায় সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন,আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাঙালি ঘুমন্ত জাতিকে জাগ্রত করে এদেশ স্বাধীন করেছে। এখন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ হচ্ছে স্মার্ট ও উন্নত। তিনি বলেন,২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের আমরা কোনো ছাড় দেব না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ নিজেদের
দেওয়া কথা অতীতেও রেখেছি, সামনেও রাখবো, ইনশাআল্লাহ।

বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রকে দেশের মানুষ প্রতিহত করে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ন রেখেছে। এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার নানা ষড়যন্ত্র করছে। দেশের জনগণ তাদের এসব ষড়যন্ত্রকে সফল হতে দেয়নি। ৭ জানুয়ারি মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে এর যোগ্য জবাব দিয়েছে।
মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল ত্রিশালের একজন বলিষ্ঠ নেতা। নিজের সবটা উজার করে দিয়ে তিনি রাজনীতি করেন সেই কারণে কর্মীরা তাকে হৃদয়ে স্থান দিয়েছেন। সাধারণ মানুষের দাবি আগামী ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক পেলে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন। তৃণমূলের দাবি জানিয়েছেন তিনি যোগ্য নেতা।