বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ত্রিশালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি::১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাস সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঐতিহাসিক ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করে। দীর্ঘ ৯মাস ১৪দিন পাকিস্তানের কারাগারে বন্দী জীবন শেষে ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন।
এ উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মো. শামছুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে ত্রিশাল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তব্যে ত্রিশাল উপজেলার কয়েকটি ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করে পরবর্তীতে নৌকার বিজয় নিশ্চিত করার কথা বলেন বক্তারা।

আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদান তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক কর্মকাণ্ডের  বর্ণনা প্রদান করেন।

পরে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।