হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সুযোগ্য নেতৃত্বে শান্তিপূর্ণ ভাবে ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের সকল নির্দেশনায় তাঁর সুদক্ষ প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করেছেন। তাঁর এমন কাজে ত্রিশালের রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়ে তাঁর প্রশংসা করছেন। তিনি জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য দেশপ্রেমিক সন্তান। তিনি সকল পর্যায়ের মানুষকে কাছে টেনে নেয়ার এক অন্য রকম ক্ষমতা রয়েছে। তিনি সমস্যাগ্রস্ত মানুষের সকল সমস্যা শোনে তার সমাধান দেয়ার চেষ্টা করেন।
এই আসনে ১২০টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছেন ৫০ হাজার তিনশত ৯ ভোট। ট্রাক প্রতীক পেয়েছেন ৭১ হাজার সাতশত ৩৭ ভোট, লাঙ্গল প্রতীক ২ হাজার ৭৫ ভোট, পাটের আঁশ প্রতীক ৪ শত ৮৩ ভোট। বেসরকারিভাবে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এবিএম আনিছুজ্জামান বিজয়ী নির্বাচিত হন।
অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি তাঁর দায়িত্ব পালনে সর্বদা সততা আর নিষ্ঠাকে প্রাধান্য দিয়েছেন। তাঁর কাজে খুশি ত্রিশালের সাধারণ মানুষ। সাধারণ মানুষের কাজে তিনি ডায়নামিক ইউএনও নামেও এখন সমধিক পরিচিতি লাভ করেছেন।