বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ত্রিশালে চমক দেখালেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের এবিএম আনিছুজ্জামান

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রহুল আমীন মাদানীকে পরাজিত করে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এবিএম আনিছুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে ১২০টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছেন ৫০ হাজার তিনশত ৯ ভোট। ট্রাক প্রতীক পেয়েছেন ৭১ হাজার সাতশত ৩৭ ভোট, লাঙ্গল প্রতীক ২ হাজার ৭৫ ভোট, পাটের আঁশ প্রতীক ৪ শত ৮৩ ভোট। বেসরকারিভাবে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এবিএম আনিছুজ্জামান বিজয়ী নির্বাচিত হন।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।