বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

মহিষমারায় আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নে আওয়ামীলীগের উদ্দ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ ডিসেম্বর)  সন্ধ্যায় মহিষমারা ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধান শিক্ষক রমজান আলী মাস্টারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খাঁন,অ্যাডভোকেট ইয়াকুব আলী চেয়ারম্যান,মহিলা আওয়ামীলীগ নেত্রী রুবিনা আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী সন্ধ্যা সিমসাং,মধুপুর উপজেলার সকল ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের  আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচন সুষ্ঠুভাবে, অংশগ্রহণ মূলক নির্বাচন পরিচালনা করার লক্ষ্যেই মূলত এই ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুর ও ধনবাড়ী আসনে আবারো ডক্টর আব্দুর রাজ্জাক কে নৌকার মনোনয়ন দেয়ায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডক্টর আব্দুর রাজ্জাকে বিপুল ভোটে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়াও নির্বাচন বানচালের চেষ্টা করায় বিরোধী দল ও আন্তর্জাতিক বিশেষ মহলের তীব্র সমালোচনা করেন বক্তারা। ডক্টর আব্দুর রাজ্জাকের সময়ে মধুপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দাবি করে মধুপুর ধনবাড়ীর উন্নয়ন অগ্রগতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারো ডক্টর আব্দুর রাজ্জাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান উপস্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দ।