হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষ্যে শনিবার(৯ ডিসেম্বর) ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১২নং আমিরাবাড়ী ইউনিয়নের কাঁঠালী বন্ধের বকুলতলা বাজারে এই আলোচনা সভা মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বার বার নির্বাচিত ২২ বছর ধরে সুনামের সাথে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করা ফাইজুল ইসলাম হেলাল মাস্টার।
৯নং ওয়ার্ড থেকে নামা বড়গাঁও থেকে আওয়ামীলীগের অন্যতম নেতা মামুন ও বাবুল এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা ও সমাজসেবক আব্দুল্লাহ আল মারুফ সহ বিশেষ ২৮ জনের একটি দল এই সভায় যোগ দেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে হাফেজ রুহুল আমিন মাদানীকে বিপুল ভোটে বিজয়ী করার কথা জানান। তাছাড়া তৃণমূল পর্যায়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির কথাও বলেন তারা।
অনুষ্ঠানের পর মুড়ি বোট ও চা আপ্যায়নের আয়োজন করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ তৃণমূলের ও আমিরাবাড়ী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতারা আরো বলেন,ত্রিশালের উন্নয়নে হাফেজ রুহুল আমিন মাদানী সাহেবের বিকল্প নেই। তিনিই ত্রিশালের ইতিহাসে যোগ্য ব্যক্তি জনগণ আবারও তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবেন।