বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

১২নং আমিরাবাড়ী গুজিয়াম আজিত মল্লের বাজার নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের ১২নং আমিরাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী বর্তমান এমপি হাফেজ রুহুল আমিন মাদানী কে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায়(৮ ডিসেম্বর) ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিত মোল্লার বাজারে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার এবং আলোচনা সভার সভাপতি ও আমিরাবাড়ী ইউনিয়নের সহ-সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম হেলাল মাস্টার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মনিরুজ্জামান মনির,মাজহারুল ইসলাম বাবুল, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জিয়া মেম্বার, আতাউর রহমান মতিন মাস্টার,ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জমির উদ্দিন মেম্বার, হুমায়ুন ডাক্তার সাহা, ৭ নং ওয়ার্ডের আওঃলীগের অন্যতম নেতা খাজা মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাবাড়ী ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক হানিফ আকন্দ, মোক্তার হোসেন খাঁন,জুয়েল প্রমূখ।

এসময় বক্তারা বলেন,ত্রিশালের ইতিহাসে তৃতীয়বারের মতো এমপি প্রার্থী নৌকার মনোনয়ন পেয়েছেন ত্রিশালের উন্নয়নের রূপকার হাফেজ রুহুল আমিন মাদানী।

তিনি ত্রিশালের ব্যাপক উন্নয়ন করেছেন তাই নেত্রী উনাকে আবারো মনোনয়ন দিয়েছে।
আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছেন।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার।
তারা আরো বলেন আমরা নৌকার পক্ষের লোক তাই নৌকার পক্ষেই গণজোয়ার সৃষ্টি করবো।

তাৎক্ষণিক নোটিশে নেতাকর্মীদের অভূতপূর্ব সাড়া দেয়ায় সকলকে ধন্যবাদ জানান আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম হেলাল মাস্টার।

পরে মতবিনিময় সভা শেষে সকলের মধ্যে মুড়িবোট খাওয়ার আয়োজন করেন এবং চা আপ্যায়ন ব্যবস্থা অনুষ্ঠিত হয়।

আজিত মল্লের বাজারে খাবার পানি ব্যবস্থা না থাকায় পথচারীদের এবং বাজারের অনেক সমস্যা বলে মতবিনিময় সভার প্রধান অতিথির কাছে প্রস্তাব জানান।

তাৎক্ষণিক ফাইজুল ইসলাম হেলাল মাষ্টার দুরন্ত গতিতে এগিয়ে উৎসাহিত আকারে বললেন ইনশাল্লাহ হবে এবং তাৎক্ষণিক একটি ব্যবস্থাও নিলেন। এই সময় বাজারের জনতার ঢল অতি উৎসাহিত হয়ে বলে ওঠেন নৌকার সরকার বারবার দরকার।